বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বেনাপোলে ফেনসিডিলসহ দুই ব‍্যক্তি আটক
বেনাপোলে ফেনসিডিলসহ দুই ব‍্যক্তি আটক

বেনাপোলে ফেনসিডিলসহ দুই ব‍্যক্তি আটক

মোঃ সোহাগ হোসেন, শার্শা(যশোর) প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল এলাকা ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শুক্রবার (২৭ মে) ভোরে বারোপোতা ও ভবারবেড় গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন শিবনাথপুর বারোপোতা গ্রামের তাহাজ্জৎ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫) ও ভবারবেড় গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে মো. জাকির হোসেন (৫১)।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পৃথক দুটি অভিযানে ২৫০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।