শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা
সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা

সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র গ্রহন শেষে জমাদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

দুটি পদে সভাপতি ও সাধারন সম্পাদকের বিপরীতে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার( ২৬ মে) বিকাল ৪ টায় নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদা প্রক্রিয়া সম্পন্ন হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি পদে কলারোয়ার মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমানুল্যাহ ও শ্যামনগর উপজেলার নাকিলা পাইলাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাধারন সম্পাদক পদে সাতক্ষীরা সদর উপজেলার নবারুল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর বিপরীতে মনোনয়ন পত্র দাখিল করেছেন কালীগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম মিজানুর রহমান।

আগামী ১১ জুন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির কার্যালয়ে সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার সমিতির বিদায়ী কমিটির সভাপতি অবসপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, নির্বাচন কমিশনার ওই কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার, নির্বাচন কমিশনার সমিতির সদস্য শেখ মাগফুর রহমান, সমন্বয়কারী অবসরপ্রাপ্ত শিক্ষক সুখেন্দ্র কুমার নাথ।

নির্বাচনে সভাপতি পদে প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের মনোনয়ন পত্র জমা প্রদানকালে উপস্থিত ছিলেন কলারোয়ার উপজেলার ডেলিগেট প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রার্থীর সমর্থক প্রধান শিক্ষক রুহুল আমিন, ডেলিগেট সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সহকারী শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাতক্ষীরা সদরের ডেলিগেট প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, প্রধান শিক্ষক হাসানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু অহিদ,

সহকারী শিক্ষক মোঃ আব্দুল্যা, নজিবুল ইসলাম, সিরাজুল ইসলাম, সমার্থক প্রধান শিক্ষক আঃ জব্বার, প্রধান শিক্ষক এজাজউদ্দীন,সহকারী শিক্ষক তবিবুর রহমানসহ শিক্ষক প্রতিনিধিগণ।

সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৪১ টি পদের বিপরীতে মাত্র দুটি পদে প্রতিদ্বন্দীতামূলক ভোট অনুষ্ঠিত হবে বলে জানা যায়। তফসিল অনুযায়ী আগামী ২৮ মে মনোনয়ন পত্র বাছাই,২৯ মে মনোনয়ন পত্র প্রত্যাহার ও ১১ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। জেলা কমিটি গঠনে সাতক্ষীরা জেলার ৭ উপজেলা থেকে শিক্ষক অনুপাতে নির্বাচিত ৪১ জন ডেলিগেট ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা যায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।