
স্টাফ রিপোর্টারঃ
জেলার কলারোয়া উপজেলায় রবিবার সকাল ১১ টার সময় আর্ন্তজাতিক দাতা সংস্থা ইউনিসেফের অর্থায়নে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়নে কোভিট-১৯ প্রতিরোধে ঝুঁকি- যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ জোরদার, জনগণকে হালনাগাদ এবং সামঞ্জস্যপূর্ণ তথ্য প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়িত করার মধ্য দিয়ে সংক্রমন হ্রাস করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার সমাজসেবক, গণমাধ্যম কর্মি, স্বাস্থ্য কর্মি, শিক্ষক, মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও গণ্যমান্য বাক্তিদের নিয়ে স্বপ্ন চুড়া রেষ্টুরেন্টের হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনি:সহ-সভাপতি সাংবাদিক এস,এম জাকির হোসেনের সভাপতিত্বে কোভিট-১৯ প্রতিরোধে করণীয় বিষয়ে মূল আলোচনা করেন সাতক্ষীরা জেলা দি হাঙ্গার প্রজেক্ট এর প্রধান সমন্বয়কারী কাকলী সরকার। তিনি বলেন, উপজেলায় ৫ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে কোভিট-১৯ সচেতনতার লক্ষ্যে ৪৫ টি উঠান বৈঠক, ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে নিয়ে সচেতনতা মূলক সভা ও ৭ দিন মাইকে প্রচার অভিযান চালানো হবে। এ সময় তিনি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কমনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন রেডিও নলতার প্রতিনিধি প্রতিমা রানী, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, কলেজের প্রভাষক ফারুক হোসেন, এনজিও কর্মি কাকলী রানী, মুয়াজ্জিন রেজাউল ইসলাম ও আসাদুজ্জামান প্রমুখ।