বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
যশোরে সন্তানের জন্য দুধ কিনে ফেরার পথে কুপিয়ে খুন
যশোরে সন্তানের জন্য দুধ কিনে ফেরার পথে কুপিয়ে খুন

যশোরে সন্তানের জন্য দুধ কিনে ফেরার পথে কুপিয়ে খুন

নতুন সূর্য ডেস্কঃ

শিশুসন্তানের জন্য দুধ কিনে বাড়ি ফেরার পথে যশোরে আফজাল হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (২৯ মে) রাত ৮টার দিকে যশোর শহরের নাজির শংকরপুর চাতালের মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত আফজাল শহরের নাজির শংকরপুর এলাকার কবিরের বাড়ির ভাড়াটিয়া সোলায়মান হোসেনের ছেলে। হাসপাতালে নেওয়ার আধা ঘণ্টা পর তার মৃত্যু হয়।  

নিহতের বাবা সোলাইমান হোসেন বলেন, শহরের নাজির শংকরপুর চাতালের মোড়ে  আমার একটি চায়ের দোকান আছে। আফজাল আমার দোকানে ছিল। রাত ৮টার দিকে ছয় দিনের তার শিশুপুত্রের জন্য দুধ নিয়ে বাড়ি ফিরছিল। চাতালের মোড়ের পুকুর পাড়ে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। এ সময় দুটি বোমার শব্দ শোনা যায়। পরে লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন। 

তিনি বলেন, আফজাল দিনমজুর ছিল। পাশাপাশি আমার চায়ের দোকানে বসে দোকানদারি করতো। ছয় দিন আগে তার একটি পুত্র সন্তান হয়। আরও দুইটি ছেলে আছে আফজালের।

স্থানীয়রা জানান, কিছু দিন আগে নাজির শংকরপুর কোল্ড স্টোরেজ মোড়ের সুজন ওরফে ট্যারা সুজনের সঙ্গে আফজালের বিরোধ সৃষ্টি হয়। সুজনকে মারদর করেন আফজাল। সেই থেকে প্রতিশোধ নিতে সুজন ও তার গ্রুপের সদস্যরা আফজালকে কুপিয়ে হত্যা করেছেন। সুজনের নামেও একাধিক মামলা আছে থানায়। রোজার কয়েকদিন আগে তিনি জেল থেকে মুক্তি পান। এরপর ট্যারা সুজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

রমজান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি নাজির শংকরপুর জিরো পয়েন্টে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনটি ইজিবাইকে করে ১৪-১৫ জন চাতালের মোড়ের পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিল। আফজাল পৌঁছানো মাত্রই তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন তারা। এ সময় তার চিৎকার শুনে তিনিসহ অন্যান্যরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটায়। পরে তারা চলে গেলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে একটি রিকশায় করে আফজালকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আধা ঘণ্টা পর আফজালের মৃত্যু হয়। ঘটনার সময় ট্যারা সুজনকে দৌঁড়ে যেতে দেখেছে ওই এলাকার লোকজন। 

হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহান জানান, রোগীর মাথা ও ঘাড়ের পেছনে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নাজির শংকরপুর চাতালের মোড়ে সন্ত্রাসীদের হামলায় আফজাল নামে এক যুবক নিহত হয়েছেন। ওই এলাকায় পুলিশি অভিযান চল

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।