মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
রাবির দুই শিক্ষক বহিষ্কৃত,স্থগিত আরেকজনের পদোন্নতি
রাবির দুই শিক্ষক বহিষ্কৃত,স্থগিত আরেকজনের পদোন্নতি

রাবির দুই শিক্ষক বহিষ্কৃত,স্থগিত আরেকজনের পদোন্নতি

নতুন সূর্য ডেস্কঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে ছাত্রীকে যৌন নির্যাতনের অপরাধে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষকেরর পদোন্নতি ৪ বছরের জন্য স্থগিত করা হয়েছে।

গতকাল রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১৪তম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত হয়।সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য সহকারি অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা খাতুন। এরমধ্যে উম্মে হাবিবা বিশ্ববিদ্যালয়ে বিধিবহির্ভূতভাবে অনুপস্থিত ও অনুমোদিতভাবে ছুটিতে থাকার কারণে বহিষ্কৃত হন। সালমা খাতুন তান সুপারভাইজারের স্বাক্ষর জালিয়াতির কারণে বহিষ্কৃত হয়েছেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ হওয়ায় আগামী চার বছর তার পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর জানান, ওই সব ঘটনার অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।