
জাকির হোসেন,কলারোয়া:
কলারোয়ায় গত রবিবার সকালে পুকুরে সাঁতার কাঁটতে যেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন কারী এসআই রাশিদুল ইসলামের রুহের আত্মার মাগফেরাত কামনায় কলারোয়া থানা পুলিশের আয়োজনে থানা মসজিদে দোয়া অনুষ্ঠান হয়েছে।

সোমবার আসরের নামাজের পর এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ঈমাম প্রভাষক মাও:আসাদুজ্জামান ফারুকী।
এ সময় সদ্য প্রয়াত রাশিদুলের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা। এ সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)হাফিজুর রহমান, এস,আই শাহাজাহান কবীর, জসিম উদ্দীন, আশিক হোসেন, মাহাতাব উদ্দীন, আলমগীর হোসেন, বাবুল আক্তার, এএসআই আ: রহমান, সেলিম রেজা, রফিকুল ইসলামসহ থানার সকল পুলিশ সদস্য, রাজনৈনিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও মসজিদের সকল মুসুল্লী বৃন্দ।