
শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার কপিলমুনি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
৩০মে(সোমবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ হাজার ২’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
খাদ্যের উপর মাছি,নোংরা পরিবেশ ও খাদ্যে কেমিক্যাল ব্যবহার করায় নিউ মডার্ণ বেকারির মালিককে তিন হাজার ও জনসম্মুখে ধুমপান করায় এক ব্যক্তিকে দুইশত টাকা জরিমানা আদায় করা হয়।