
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টার সময় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলারোয়ার দায়িত্বপ্রাপ্ত আহবায়ক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদিকা লাইলা পারভীন সেঁজুতি, যুগ্ম আহবায়ক আ হ ম তারেক উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য এড. জিয়াউদ্দিন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব কাজী আক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা শিমুন সামস্, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন আসিফ মুন্নী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্যও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান প্রমুখ।