বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কপিলমুনিতে কল্যানী গোলদার ফাউন্ডেশন কতৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কপিলমুনিতে কল্যানী গোলদার ফাউন্ডেশন কতৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কপিলমুনিতে কল্যানী গোলদার ফাউন্ডেশন কতৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার কপিলমুনিতে কল্যানী গোলদার ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

৩০মে(সোমবার) কপিলমুনির মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ও কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ২০২১ সালের এস এস সি/ দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

বাবু সুফল চন্দ্র গোলদার ও বাবু গোপাল চন্দ্র গোলদার তাঁদের স্বর্গীয়া মায়ের নামে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক,সুধীজন, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ আছাদুর রহমান পিয়ারুল।কল্যানী ফাউন্ডেশনের এই মহতী কাজকে বক্তারা স্বাগত জানান এবং স্বর্গীয়ার আত্মার শান্তি কামনা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।