মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার ছলিমপুর মাদ্রাসায় মোটা অংকের অর্থের বিনিময়ে সভাপতি হওয়ার পাঁয়তারা
কলারোয়ার ছলিমপুর মাদ্রাসায় মোটা অংকের অর্থের বিনিময়ে সভাপতি হওয়ার পাঁয়তারা

কলারোয়ার ছলিমপুর মাদ্রাসায় মোটা অংকের অর্থের বিনিময়ে সভাপতি হওয়ার পাঁয়তারা

এস এম জাকির হোসেন:

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর বালিকা দাখিল মাদ্রাসায় মোটা অংকের অর্থের বিনিময়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনের অভিযোগ পাওয়া গেছে।
দেয়াড়া ইউনিয়নের আ’লীগের প্রতিষ্টাতা সভাপতি মৃত আ:জব্বার খাঁনের জৈষ্ঠ্য পুত্র ইউনিয়ন আ’লীগের নির্বাহি কমিটির সদস্য ওবাইদুল্লাহ খাঁন লিখিত অভিযোগে জানান, আমি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ১০ হাজার টাকা জমা প্রদান করে মনোনয়ন ফরম সংগ্রহ করি। সেই মনোনয়ন ফর্মে ৩১ মে ২০২২ তারিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু আমার জয়ের স¤া¢বনা নিশ্চিত জেনে অত্র মাদ্রাসার সুপারেন্টটেন্ট মোটা অংকের অর্থ নিয়ে প্রতিপক্ষ আবুল হোসেন নামের সভাপতি প্রার্থীকে অবৈধ উপায়ে জয়ী করার পাঁয়তারায় লিপ্ত হয়েছেন। এরই ধারাবাহিকতায় বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম সুচুতর সুপারেন্টটেন্ট নির্ধারিত প্রতিষ্ঠানে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত না করে কলারোয়াতে নির্বাচন সম্পন্ন করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেটা শুনে ভোটারদের মাঝে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এমতবাস্থায় নির্বাচনের স্থান পরিবর্তন না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়, সে জন্য তিনি কলারোয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।