
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ ও দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় চৌকস আনসার সদস্যদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুর ১২ টার সময় উপজেলা অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও পুরস্কার বিতরন করেন সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যার মোরশেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনি:সহ-সভাপতি এস,এম জাকির হোসেনসহ উপজেলায় কর্মরত সকল ইউনিয়নের আনসার কমান্ডার ও সকল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য বৃন্দ। এসময় এলাকায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ৪ জন সদস্যকে ১ টি করে বাই সাইকেল উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রশিক্ষন কর্মকর্তা মোমেনান খাতুন।