শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলারোয়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কলারোয়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেলওয়ার হোসেন

সাতক্ষীরার কলারোয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণীদের নিয়ে ২০২১-২২ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প এর আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বেলা ১০ টার দিকে কৃষি অফিসের ট্রেনিং সেন্টারে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম।

এছাড়াও প্রশিক্ষন প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম,বিনা উপকেন্দ্র বিনেরপোতা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ডঃ মোঃ বাবুল আক্তার, বারি বিনেরপোতার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি আহমেদ ফকির।

এছাড়াও উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তা মোঃ জিয়াউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ইমরান হোসেনসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন ফসল উৎপাদন সম্পর্কে কৃষকদের মাঝে সঠিক ধারনা দেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল কৃষক-কৃষাণীদের মধ্যে গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।