শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা

তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টা আলতাফ হোসেন লাল্টুর নির্দেশনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ৷

শনিবার ( ৪ জুন ) বিকেলে উপজেলা পৌরসদরের চাউল পট্টি সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে দিনব্যাপী নানান কর্মসূচির গ্রহণ করা হয়েছে৷


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিমিয়ার ছাত্র সংঘের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তৌহিদুজ্জামান৷

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রিমিয়ার ছাত্র সংঘের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ লাল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, সহ সম্পাদক ফারুক হোসাইন রাজ,মীর ফাহিম হোসেন, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক সুজন হোসেন, ৫নং কেড়াগাছি ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল বাশার, ৯নং হেলাতলা ইউনিয়ন সভাপতি সাইদুল ইসলাম, আজমল হোসেন, হানিফ হোসেন, রোকুনুজ্জামান, আশিকুজ্জামান, ইমরান হোসেন, সজিবউজ্জামান, সোহাগ হোসেন, আহসানুল্লাহ সানি, রাসেল হোসেন প্রমূখ৷

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।