শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
“স্বপ্নের পদ্মা সেতু” উদ্বোধন উপলক্ষ্যে বিরামপুরে আনন্দ শোভাযাত্রা
“স্বপ্নের পদ্মা সেতু” উদ্বোধন উপলক্ষ্যে বিরামপুরে আনন্দ শোভাযাত্রা

“স্বপ্নের পদ্মা সেতু” উদ্বোধন উপলক্ষ্যে বিরামপুরে আনন্দ শোভাযাত্রা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” এই শ্লোগানকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও বিরামপুর থানা পুলিশের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকামোড় বঙ্গবন্ধু চত্তরে এসে সমাবেত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহিদুন্নবী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা সকল বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধার সন্তান, উপজেলা ও পৌর শাখার আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ,সমর্থক, সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।