শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে কলারোয়া থানা পুলিশের আনন্দ র‍্যালি
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে কলারোয়া থানা পুলিশের আনন্দ র‍্যালি

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে কলারোয়া থানা পুলিশের আনন্দ র‍্যালি

প্রভাষক আসাদুজ্জামান ফারুকী

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে কলারোয়া থানা পুলিশ এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি করেছে।

‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’- শীক স্লোগানে শনিবার (২৫ জুন) কলারোয়া থানা চত্বর থেকে শুরু করে র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা।
এসময় ওসি বলেন, ‘পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক, আমাদের গর্বের প্রতীক। মাথা না নোয়ানোর প্রতিচ্ছবি।’

র‌্যালিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দীন, এসআই রঞ্জন কুমার, এসআই আশিক হোসেন, এসআই মাসুদ রানা, এএসআই আনোয়ার হোসেন, এএসআই সেলিম রেজা, এএসআই নাসিরসহ কলারোয়া থানায় কর্মরত পুলিশ অফিসার ও সদস্যরা র‌্যালীতে অংশ নেন।পরে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।