মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতে জরিমানা
ডুমুরিয়ায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ডুমুরিয়ায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতে জরিমানা


মো: ইমরান শেখ, চুকনগর, খুলনাঃ
ডুমুরিয়ার সাহস-জয়খালী নদী(বদ্ধ) হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে এক ঠিকাদারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জিব দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত ৬ সেপ্টেম্বর মন্ত্রী পরিষদ বিভাগের স্মারকপত্রের আলোকে এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় সাহস-জয়খালি বাজার সংলগ্ন মন্দিরের পিছনে বদ্ধ নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অননুমোদিতভাবে বালু উত্তোলনের অপরাধে জনৈক ঠিকাদার মোঃ ইমরান হোসেন সরদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের সিরাজুল ইসলাম সরদারের জিম্মায় প্রদান করা হয়।আদালত পরিচালনায় সহযোগীতা করেন ডুমুরিয়া থানা পুলিশের ফোর্স।
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।