
মিল্টন কবির,কলারোয়া:
কলারোয়া উপজেলার সীমান্তবর্তী অঞ্চলের সাংবাদিকদের সংগঠন সীমান্ত প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে ।
গতকাল শনিবার বিকালে উপজেলার সীমান্তবর্তী কেড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের ইউনুস আলী মাস্টার সুপার মার্কেট প্রাঙ্গণে ঐ প্রতিষ্ঠা বার্ষিকী ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদের সভাপতিত্বে ও সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী ও কেক কাটা এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক ও কলারোয়ার কৃতি সন্তান দুলাল চন্দ্র গাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ও কেড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রথিতযশা হোমিওপ্যাথিক চিকিৎসক ডা.আনিছুর রহমান , কেড়াগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন, কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র,কেড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আমরা সেবক একতা সংঘের প্রতিষ্ঠাতা শেখ রুহুল কুদ্দুস,সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি এর সাতক্ষীরা জেলা সমন্য়কারী ও দৈনিক কাফেলার সাংবাদিক শফিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ছায়েদ আলী,বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা আলিবদ্দিন ছরোয়ার সহ সীমান্ত প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় কেক কেটে সীমান্ত প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ।