
শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ
“মানবতার টানে, উৎসাহী মোরা রক্তদানে” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ার ব্রজবাকসায় সেচ্ছাসেবী রক্তদান সংস্থা ” ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংক” এর উদ্বোধন হয়েছে।
শুক্রবার(৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ৯ নং হেলাতলা ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়াররম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্ত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মোঃ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা’র উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা, সাতক্ষীরা আল মুমিন ব্লাড ব্যাংকের প্রতিনিধি মুশফিকুর রহমান রিজভী।
শান্তির প্রতীক কবুতর উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি সহ উপস্থিত অতিথি বৃন্দ। একজন রোগীকে তাৎক্ষণিক স্বেচ্ছায় রক্তদান করেন জাহিদ হাসান।

এছাড়া অনুষ্ঠানে সেরা অভিভাবক ফারহান আল ফারুক,সংগঠনের স্বপ্নদ্রষ্টা আল মুজাহিদ নাঈম ও মুনতাসীর মামুন এবং সেরা রক্তদাতা কে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমরান হোসেন, রাজু আহমেদ, শাহ আলম, ফারহান, ফারুক হোসেন, নাঈম আল মুজাহিদ, হাফেজ আইনাল হোসেন,লেখক মোঃ আফজাল হোসেন, সাংবাদিক ফারুক রাজ, মোঃ তরিকুল ইসলামসহ সকল সদস্যগণ।
ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ইতালি প্রবাসী মোঃ রায়হান বাশার জানান, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, অসহায় ও দরিদ্র মানুষের আর্থিক সহায়তা করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,এস,এস,সি ও এইচ,এস,সি পরীক্ষায় এ+ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান, বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রায়হান বাশার হেলাতলাসহ কলারোয়ার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক সমাজের সহযোগিতা কামনা করছেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।