শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় এস.এস.সি ২০০৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী ১২ জুলাই
কলারোয়ায় এস.এস.সি ২০০৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী ১২ জুলাই

কলারোয়ায় এস.এস.সি ২০০৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী ১২ জুলাই

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার কলারোয়ায় এসএসসি ২০০৩ ব্যাচের ঈদ পূনর্মিলনী ও প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

ঈদের ৩য় দিন মঙ্গলবার(১২ জুলাই) কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হবে।

২০০৩ এসএসসি ব্যাচের সমন্বয়ক মোজাফ্ফর হোসেন পলাশ জানান,উক্ত সালের কলারোয়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ঈদ পূনর্মিলনী ও মনোমুগ্ধকর ৮ দলীয় প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট এবং ভোজের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উক্ত ব্যাচের সকল সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে প্রীতি ক্রিকেট ম্যাচ উপভোগ করার সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে সরাসরি সম্প্রচার করবে “দৈনিক নতুন সূর্য”।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।