মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় সন্ত্রাস,মাদক ও অশান্তি সৃষ্টিকরীদের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারী
কয়রায় সন্ত্রাস,মাদক ও অশান্তি সৃষ্টিকরীদের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারী

কয়রায় সন্ত্রাস,মাদক ও অশান্তি সৃষ্টিকরীদের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারী

কয়রা (খুলনা) প্রতিনিধি :-

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনসমাগম স্থানে মঙ্গলবার বিকালে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক,সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংসকারী ও নারী নির্যাতন বিরোধী সহ সকল প্রকারের অন্যায়ের বিরুদ্ধে কয়রা থানার ওসি এ বি এম এস দোহা (বিপিএম) মতবিনিময় ও পথসভা করেছেন।

এসময় তিনি অপরাধীদের কঠিন হুশিয়ারী দিয়ে সকলকে সমাজ থেকে সন্ত্রাস, মাদক, নাশকতা, বাল্য বিবাহ রোধ,জমি বিরোধ নিয়ে সহিংসতাসহ সকল প্রকারের অন্যায়ের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকার সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংসকারী, মাদক,জঙ্গিবাদ নির্মূলে বদ্ধপরিকর, তাই দেশ থেকে সেগুলো নির্মূল করতে সবধরনের প্রচেষ্টা কয়রা থানা পুলিশের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

তিনি আরও জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে যাদের জন্য সমাজে অশান্তি সৃষ্টি হয় তাদেরকে ওসি সতর্ক করে দিয়ে বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এসময় মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ নেওয়াজ শিকারীসহ ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তি,সুশীল সমাজ, পথচারী,সাধারন মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।