শনিবার, ৩০ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় এসএসসি ২০০৩ গ্রুপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কলারোয়ায় এসএসসি ২০০৩ গ্রুপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কলারোয়ায় এসএসসি ২০০৩ গ্রুপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ

সাতক্ষীরার কলারোয়ায় এসএসসি ২০০৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া উপজেলার বিভিন্ন স্কুল থেকে ২০০৩ সালে এসএসসি পাশকৃত বন্ধুরা এই ঈদ পূর্ণমিলনীর আয়োজন করে। 

পুনর্মিলনী অনুষ্ঠানে ছয়টি টিম ভাগ করে দিনব্যাপি সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নীল ও সবুজ দল ফাইনালে মুখোমুখি হয়। সবুজ দলের অধিনায়ক মফিজুল ইসলাম টসে জয়লাভ করে ব্যাটিং এ সিদ্ধান্ত নেন। নির্ধারিত ওভারে ম্যাচে নীল দল সংগ্রহ করে  ৫ উইকেট হারিয়ে ৭১ রান। সবুজ দলের অধিনায়ক মফিজুল ২৩,দিদার ১৩ রান করেন। নীল দলের শরীফ ও সাগর ১ টি করে উইকেট লাভ করেন। জবাবে সবুজ দল ৫ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।  সব্বোর্চ উইকেট  শিকারী বোলার নির্বাচিত হন দিদারুল, সব্বোর্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ও ম্যান অব দ্যা টূর্ণামেন্ট  নির্বাচিত হন সবুজ দলের অধিনায়ক মোঃ মফিজুল ইসলাম।

খেলাগুলো পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন ও জাহাঙ্গীর হোসেন। স্কোরারের দায়িত্ব পালন করেন সাজেদুল করিম তপু। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক আঃ ওহাব মামুন ও শেখ শাহাজাহান আলী শাহিন। 

খেলা পরবর্তী র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।যার প্রথম পুরুষ্কার ছিলো মোবাইল ফোন যেটি জয়লাভ করেন তৌহিদুর রহমান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।