
মোমিনুল ইসলাম, কয়রা, খুলনা
আজ ১৯ সেপ্টেম্বর ২০২০, খুলনায় বাস্তবায়িত হল LG Ambassador Program 2020 এর আওতায় জনাব আশিকুজ্জামান এর “৩০ জন বনজীবী মুন্ডানারীকে নৌকা উপহার” প্রকল্প। যেখানে এলজি ইলেক্ট্রনিক্স এর সার্বিক সহযোগিতায় খুলনা জেলার কয়রা উপজেলার ৩০ জন মুন্ডানারীর মাঝে একটি করে নৌকা বিতরণ করা হয়। যার ফলে তারা স্বনির্ভর হয়ে জীবিকা অর্জন ও জীবন যাত্রার মান উন্নয়ন করতে সক্ষম হবেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ এর ম্যানেজিং ডিরেক্টর জনাব ডি কে সন, সিএসআর ম্যানেজার জনাব গিয়াসউদ্দিন এবং খুলনার উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিমেষ বিশ্বাস সহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ।
এভাবেই উদ্যমী অ্যাম্বাসেডরদের প্রয়াসে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে এলজি বাংলাদেশ ভূমিকা রাখবে বলে আশাবাদী সকলেই।