
নতুন সূর্য ডেস্কঃ
কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রত্যাশায় দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের পর কেন্দ্রীয় আ’লীগের কার্যালয়ে জমা দিয়েছেন। ঢাকার- ধানমন্ডী ৩/এ আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) অফিস চলাকালীন সময়ে ওই মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে বলে জানা যায়। মনোনয়ন পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আ’লীগ সদস্য আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক ও কেরালকাতা ইউনিয়ন আ”লীগ সাধারন সম্পাদক মশিয়ার রহমান বাবু।
ভিপি মোরশেদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে ধরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের মূলধারায় কাজ করে চলেছি। বর্তমানে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যেতে চায়।
আব্দুল হামিদ সরদার এর প্রতি শোক জানিয়ে তিনি বলেন,৮নং কেরালকাতা ইউনিয়ন এর প্রতিটি গ্রামে আমার পদচারণা রয়েছে, আমি এই গ্রামেরই সন্তান, জন্ম নিয়ে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আমার দল আওয়ামী লীগ ভালো মনে করলে মনোনয়ন আমাকে দেবে বলে আমার আশা। এবারে কেরালকাতা জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেবেন বলে আমি শতভাগ আশাবাদী। ক্ষমতায় এলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেওয়া গ্রামীণ কর্মসূচির সকল প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে চায়। আওয়ামী লীগের উন্নয়নমুখী কার্যক্রমে এলাকার জনগণের দোয়া ও সামর্থ্য আমি আশা করি৷
তিনি তিনি একাধারে কলারোয়া উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি, সাবেক যুবলীগ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রাপ্ত ছিলেন। বর্তমানে তিনি ওই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্যঃ কলারোয়ার ৮ নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে ওই পদ শূন্য হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের একটি চিঠির বরাত দিয়ে ১৫ সেপ্টেম্বর কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠিতে কেরালকাতা ইউনিয়ন পরিষদের শুন্য চেয়ারম্যান পদে সাধারণ/ উপ-নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ভোট গ্রহনের তারিখ ২০ অক্টোবর ২০২০ বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
