মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং
আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

নতুন সূর্য ডেস্কঃ

বিদ্যুৎ সমস্যা সমাধানে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং থাকবে। তবে এ সূচি আগেই জানিয়ে দেওয়া হবে। এ সময় ওই এলাকায় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

সভা থেকে জানানো হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি বন্ধ এবং দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময় সরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনা করতে হবে। সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।