মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯৮
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯৮

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯৮

নতুন সূর্য ডেস্কঃ

এবারের ঈদযাত্রায় ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত ও ৭৭৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত সাত বছরের ঈদুল আজহার মধ্যে সর্বোচ্চ দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে এবার। এবারে সড়কে দীর্ঘ যানজটও দেখা গেছে। ঈদযাত্রায় মোটরসাইকেলে ৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।