
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তলসহ মোস্তাফিজুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে।
সে ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার মুকপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন যুবক অবৈধ পিস্তল নিয়ে যাচ্ছে। আমি ও সঙ্গীয় ফোর্স উপজেলার কুশোডাঙ্গা এলাকার বিভিন্ন মানুষকে তল্লাশী করতে থাকি। এক পর্যায়ে ঐ যুবকে সনাক্ত করে তার দেহ তল্লাশি করে তার কোমর থেকে পিস্তল উদ্ধার করি।
তিনি আরো বলেন,ঘের নিয়ে ঝামেলার কারণে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এই পিস্তল ক্রয় করে।এঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।