বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বর্ণিল আয়োজনে ফল মেলা অনুষ্ঠিত
কলারোয়ায় বর্ণিল আয়োজনে ফল মেলা অনুষ্ঠিত

কলারোয়ায় বর্ণিল আয়োজনে ফল মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

“বছর ব্যাপি ফল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বর্ণিল আয়োজনে জাতীয় ফল মেলা অনুষ্টিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১০ টার দিকে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশিক্ষণ অফিসার খালিদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সহকারি অতিরিক্ত কৃষি অফিসার ইউনুস আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ, কলারোয়া উপজেলার কৃষকগণ, সার ডিলার ও ব্যবসায়ীগণ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার শেখ ইমরান হোসেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।