বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় উপ- নির্বাচনে নৌকার মাঝি হলেন আনোয়ার ইকবল মন্টু
পাইকগাছায় উপ- নির্বাচনে নৌকার মাঝি হলেন আনোয়ার ইকবল মন্টু

পাইকগাছায় উপ- নির্বাচনে নৌকার মাঝি হলেন আনোয়ার ইকবল মন্টু

ইউনুছ আলী, পাইকগাছা (খুলনা):

পাইকগাছা উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার মাঝি হয়েছেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ অানোয়ার ইকবল মন্টু।

পাইকগাছা থানা পুলিশিং কমিটির সভাপতি মোঃ অানোয়ার ইকবাল মন্টু অত্যন্ত নম্র ভদ্র এবং সদালাপী হিসেবে এলাকায় খুবই পরিচিত।

বঙ্গবন্ধুর একান্ত সহচর সাবেক এম,এন,এ শহীদ এম,এ গফুর এর জেষ্ঠ পুত্র সন্তান মোঃ অানোয়ার ইকবাল মন্টু নৌকা প্রতীক পাওয়ায় তৃনমুল আওয়ামী লীগের মধ্যে আনন্দ বিরাজ করছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ অানোয়ার ইকবাল মন্টু নৌকা পাওয়ায় সাথে সাথে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে হরিঢালী ইউনিয়ন অাওয়ামীলীগের আহ্বাবায়ক শেখ বেনজির অাহমেদ বাচ্চু দৈনিক নতুন সূর্যকে বলেন, যারা আওয়ামী লীগ করে তারা যদি নৌকার বিরুদ্ধে অবস্থান করে তারা কখনোই আওয়ামী লীগের লোক হতে পারেনা। সকল ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বিনীত অনুরোধ জানিয়ে বলেন নৌকা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক অতএব যারা আওয়ামীলীগ করে তাদের অবশ্যই নৌকা প্রতীকের মাঝিকে বিজয়ী করতে হবে।

পাইকগাছা উপজেলা যুবলীগের প্রস্তুতি কমিটির সদস্য এম,এম আজিজুল হাকিম দৈনিক নতুন সূর্যকে বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ অানোয়ার ইকবাল মন্টু অতি ভদ্রলোক অতএব সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার মাঝিকে পাশ করাতে হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।