মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার কেরালতা ইউপি উপ- নির্বাচনে নৌকার মাঝি ভিপি মোরশেদ
কলারোয়ার কেরালতা ইউপি উপ- নির্বাচনে নৌকার মাঝি ভিপি মোরশেদ

কলারোয়ার কেরালতা ইউপি উপ- নির্বাচনে নৌকার মাঝি ভিপি মোরশেদ

নতুন সূর্য ডেস্কঃ

আসন্ন কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামীগের সহসভাপতি স,ম মোরশেদ আলী ভিপি     
আজ সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়।

 সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২০ অক্টোবর কেরালকাতা ইউনিয়নে পরিষদের উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ ২নেতা আবেদন করেন। তাদের মধ্যে থেকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়।
গত ১৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের দেশের ৬১টি ইউনিষন পরিষদের চেয়ারম্যান পদে   নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৬ সেপ্টেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা ৪ সেপটেম্বর প্রতীক বরাদ্দ করা হবে,আর ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।