বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছার আগড়ঘাটায় প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে জয়ী স্কুল ম্যানেজিং কমিটি
পাইকগাছার আগড়ঘাটায় প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে জয়ী স্কুল ম্যানেজিং কমিটি

পাইকগাছার আগড়ঘাটায় প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে জয়ী স্কুল ম্যানেজিং কমিটি

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আগড়ঘাটা বাজার কমিটি ও আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয় কমিটির মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।উক্ত ম্যাচে আগড়ঘাটা বাজার কমিটিকে ২-১ গোলে হারিয়ে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির জয়লাভ করেছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষে বিদ্যালয়ের সভাপতি তুষার ২ গোল,বাজার কমিটির পক্ষে সেক্রেটারী রিপন ১ গোল করেন৷খেলা শেষে ২নং কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দলকে কাপ ও সেরা খেলোয়ারদের হাতে মেডেল প্রদান করেন ৷

এ সময় উপস্থিত ছিলেন ওহিদুজ্জামান মোড়ল,ইউপি সদস্য রাজিয়া সুলতানা,আলাউদ্দীন গাজী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শত শত ক্রীড়াপ্রিয় দর্শক উপস্থিত ছিলেন ৷

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।