বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শহীদ শেখ কামাল’র জন্মবার্ষিকীতে  মসজিদে আলোচনা ও দোয়ানুষ্ঠান
শহীদ শেখ কামাল’র জন্মবার্ষিকীতে  মসজিদে আলোচনা ও দোয়ানুষ্ঠান

শহীদ শেখ কামাল’র জন্মবার্ষিকীতে মসজিদে আলোচনা ও দোয়ানুষ্ঠান

স্টাফ রিপোর্টার:

শহীদ শেখ কামাল’র জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোল বায়তুল মামুর জামে মসজিদে দোয়ানুষ্ঠান করা হয়েছে।

শুক্রবার আছরের নামাজ শেষে জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর উদ্যোগে ও সভাপতিত্বে ওই দোয়ানুষ্ঠান হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি, যুবলীগ নেতা জাহিদ হোসেন বাপ্পীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় নেতা, স্বাধীনতাত্তোর বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামাল আজকের এই দিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কোল আলো করে জন্মগ্রহণ করেন। শহীদ শেখ কামাল আজ বেঁচে থাকলে তিনিও বঙ্গবন্ধুর মত এদেশকে নেতৃত্ব দিতেন। কিন্তু আগস্টের ১৫ তারিখে দেশ বিরোধী একটি অপশক্তি তাঁকে নির্মমভাবে হত্যা করে। তিনি অদম্য সাহসের অধিকারী ছিলেন। ছিলেন দক্ষ সংগঠক। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, দৈনিক কালের চিত্র পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. আশরাফুল ইসলাম খোকন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পরিবহন শ্রমিক লীগের কাজী আক্তারুজ্জামান মহব্বত, পৌর শ্রমিক লীগের আহবায়ক মো. মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের মুসুল্লীবৃন্দ। সমগ্র দোয়ানুষ্ঠান পরিচালনা করেন, উত্তর পলাশপোল বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মহিব্বুল্লাহ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।