মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
চোখের পানিতে প্রিয় ওসিকে বিদায় জানাল কলারোয়া বাসী
চোখের পানিতে প্রিয় ওসিকে বিদায় জানাল কলারোয়া বাসী

চোখের পানিতে প্রিয় ওসিকে বিদায় জানাল কলারোয়া বাসী

প্রভাষক আসাদুজ্জামান ফারুকী

সাতক্ষীরা কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াসকে বদলি করা হয়েছে। কলারোয়া থানা থেকে তাকে চট্টগ্রাম রেঞ্জের কক্সবাজারে বদলি করা হলো। সোমবার (২১ সেপ্টেম্বর) তার এ বদলি আদেশ হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দীর্ঘ কর্ম দিবস শেষ করে আইজিপি মহোদয় এর বিশেষ নির্দেশনায় বাদ মাগরিব কলারোয়া থানা থেকে চট্টগ্রাম রেঞ্জের উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেন।

তার বিদায়ের খবরে কলারোয়ার সচেতন মহল থেকে শুরু করে সাধারণ মানুষের চোখের পানি ভেসেছেন।
পুলিশের এ ওসির মানবিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও পুলিশ এমন মানবিক আচরণ করবে মানুষের সাথে।

পুলিশে ওসি হিসেবে চাকরি করে একজন ইমামের মতই নেতৃত্ব দিয়েছেন কর্মরত এলাকায়।

কলারোয়াবাসীর উদ্দেশ্যে তার লেখা কথাগুলো হুবহু তুলে ধরা হলো-

প্রিয় কলারোয়া বাসী
আসসালামু আলাইকুম, বদলিজনিত কারণে কলারোয়া থানা হইতে চট্টগ্রাম রেঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হলাম,ফালিল্লাহিল হামদ।
এই কর্মকালীন সময়ে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কারো মনে যদি কোন কষ্ট দিয়ে থাকি তবে নিজ গুনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন বলে আশা রাখি। কর্মকালীন সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া আপনাদের সহযোগিতায় যে ভাল কাজ গুলো করতে পেরেছি তার সকল কৃতিত্ব আপনাদের। আর যে সকল কাজগুলো করতে পারি নাই তাহার সকল ব্যর্থতা আমার।

আমার প্রতি আপনারা যে ভালবাসা দেখিয়েছেন তার জন্য আমি চির ঋনি হয়ে থাকলাম। আমি ও আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। সবাই ভাল থাকবেন।”
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আবেগময়
বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী
লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন. বিশিষ্ট লেখক ও কলামিস্ট প্রফেসর আবু
নসর। থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ
অনুষ্ঠানে বিদায়ী ওসি শেখ মুনীর-উল-গীয়াসের সম্মানে মানপত্র পাঠ করেন
থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও
বক্তব্য দেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল,
থানার এসআই ইসরাফিল হোসেন, এএসআই আসাবুর রহমান, শিক্ষক হূমায়ুন কবীর।
এসময় আরো উপস্থিত ছিলেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি এস এম জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী,ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী,প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক গোলাম রসুল, নির্বাহী সদস্য ও দৈনিক নতুন সূর্যের বার্তা সম্পাদক তাজউদ্দিন আহমদ রিপন, সদস্য মিল্টন কবির, জয় যাত্রা টেলিভিশনের কলারোয়া প্রতিনিধি ফারুক হোসেন রাজ প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।