
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। গত জুলাই ২০২২ মাসে জেলার ডাকাতি ও গুরুত্বপূর্ণ মামলা ডিটেকশন সহ আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এ শ্রেষ্ঠ চৌকস অফিসার নির্বাচিত হয়েছেন।
রোববার দুপুরে তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ায় জেলা পু্লিশ সুপার মেস্তাফিজুর রহমান তাকে একটি ক্রেষ্ট উপহার দিচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার অবস এন্ড ক্রাইমস অনুপ কুমার দাস,সদর সার্কেল মীর আসাদুজ্জামান প্রমুখ।
এর আগে তিনি খুলনা রেঞ্জের শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন।