শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শোক দিবসের আলোচনা
সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শোক দিবসের আলোচনা

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শোক দিবসের আলোচনা

সংবাদ বিজ্ঞপ্তি
 
 

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে এই আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. মশিউর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর (ইরেজী) মো. আনিছুর রহমান, ইন্সট্রাক্টর (গণিত) মো. মাহবুবুর রহমান, ইন্সট্রাক্টর (রসায়ন) মো. আবুল কালাম আজাদ, ইন্সট্রাক্টর (বাংলা) মো. সফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর (আরএসসি) মো. আব্দুল আলিম প্রমূখ। এসময় কলেজের লাইব্রেরিয়ান মো. আলাউল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভাষা শিক্ষক শরিফুল ইসলাম।  সভা শেষে দোয়া পরিচালনা করেন নুরুল নবী। বক্তারা বলেন, জাতীয় শোক দিবস আজ। জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও বেদনার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিন জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ দিনে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল  সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা আর ক্ষমতালিপ্সু কতিপয় রাজনীতিক। রাজনীতির সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু পরিবারের নারী-শিশুরাও সেদিন রেহাই পায়নি ঘৃণ্য কাপুরুষ এ ঘাতক চক্রের হাত থেকে। সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে আরও প্রাণ হারান তাঁর সহধর্মিণী, তিন  ছেলেসহ পরিবারের ১৮ জন সদস্য। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে দিনটি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।