বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (১৫ আগস্ট) দুপুরে ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্লাবটির নিজস্ব কার্যালয়ে পবিত্র কোরান তেলাওয়াত, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, আরিফুল হক চৌধুরী, প্রভাষক মোঃ আসাদুজ্জামান ফারুকী প্রমূখ।

বক্তারা জাতির জনকের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বলেন, বাঙ্গালী জাতির মুক্তির দূত বঙ্গবন্ধুর জন্ম না হলে দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতোনা।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ক্লাবের দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ আসাদুজ্জান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।