বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় নানা আয়োজনে পালিত হলো বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী
পাইকগাছায় নানা আয়োজনে পালিত হলো বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী

পাইকগাছায় নানা আয়োজনে পালিত হলো বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

“এই বাংলার আাকাশ-বাতাস সাগর গিরি নদী,ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ফিরিয়া আসিতে যদি” খুলনার পাইকগাছায় নানা আয়োজনে পালিত হলো ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী।

এইটা উপলক্ষে বঙ্গবন্ধু স্বাধীনতা মঞ্চে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,এক মিনিট নিরাবতা পালন, আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা,বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রসাশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম,পাইকগাছা-কয়রার পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু,মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু,উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী, শিহাব উদ্দিন ফিরোজ বুলু। পৌরসভার পক্ষ থেকে মেয়র সেলিম জাহাঙ্গীর,পাইকগাছা থানার পক্ষ থেকে ওসি জিয়াউর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি এফ এম এ রাজ্জাক।এছাড়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।