মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় মাচায় মাচায় দুলছে হলুদ রংয়ের তরমুজ
ডুমুরিয়ায় মাচায় মাচায় দুলছে হলুদ রংয়ের তরমুজ

ডুমুরিয়ায় মাচায় মাচায় দুলছে হলুদ রংয়ের তরমুজ

মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া, খুলনা:

খুলনার ডুমুরিয়া উপজেলায় প্রথম রঙ্গিন হলুদ তরমুজের চাষ করে স্বাবলম্বী হতে চলেছেন এখানকার বেশ কয়েকজন কৃষক । এসব কৃষক খেতে ছোট বড় কয়েকশত তরমুজ মাচায় মাচায় বাতাসে দুলছে । নতুন ধরনের এই তরমুজের বাম্পার ফলন হওয়ায় বেজায় খুশি কৃষকরা। যে কারণে রোদে পুড়ে কৃষকরা যত্ন নিচ্ছে তরমুজের।

বিষ ও ফরমালিনমুক্ত পুষ্টিগুণ সমৃদ্ধ আকারে বড় হলুদ রংয়ের তরমুজ দেখতে আকর্ষনীয় , খেতে সুস্বাদু ও ফলন বেশি।দুর থেকে দেখলে মনে হবে মাচায় কুমড়ো ঝুলছে।

কৃষকরা জানান, নতুন জাতের এ তরমুজের ফলন বেশি। বাজার দর ও বেশি। কিন্তু পরিপক্ব হওয়ার পর চুরি হয়ে যাচ্ছে । যার কারনে পাহারা দিতে হচ্ছে।

পরিপক্ব হয়ে মাচায় ঝুলে আছে এই হলুদ রংয়ের তরমুজ। যা তিন থেকে চার কেজি হয়ে থাকে রসালো এই ফল। এই গরমে তৃষ্ণা মেটাতে তরমুজের কোন জুড়ি নেই। এই রসালো ফলটি বারো মাসই চাষ করা যায়।

রং বদলালেও এই তরমুজের স্বাদ কিনতু বদলায়নি। বরং এ তরমুজ আরো ও মিষ্টি। নতুন জাতের এ ফসল আসায় কৃষকরা আরো বেশি আগ্রহ প্রকাশ করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।