মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় শিবিল স্বরণে দোয়া ও আলোচনা
কলারোয়ায় শিবিল স্বরণে দোয়া ও আলোচনা

কলারোয়ায় শিবিল স্বরণে দোয়া ও আলোচনা

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোজ গার্ডেনে জলের ফোয়ারা উদ্বোধন, শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে অকাল প্রয়াত মেধাবী শিক্ষার্থী কাজী আওনাফ আতিফ শিবিলের ২২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিবিল মেমোরিয়াল ফান্ডের অর্থায়নে শিবিল স্মৃতি পাঠাগার এসব অনুষ্ঠানে আয়োজন করে।

‘সৃজন অন্বেষণে শিবিল স্মরণ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা বলেন, শিবিল ছোট থেকেই স্বপ্ন দেখতো নাসার বিজ্ঞানী হবে৷ চলাফেরা ও বেড়ে ওঠায় ছিল নম্রতার এক আদর্শ৷ রাজধানীতে ইংলিশ মিডিয়ামে পড়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অনার্স প্রথম বর্ষে ভর্তির পর তার সে স্বপ্ন নিয়তির বাস্তবতায় মৃত্যুর কাছে হার মানে।

অনুষ্ঠানে অতিথিরা আরও বলেন, শিবিলের মেধা মনন ছিল অত্যন্ত সৃজনশীল৷ একটি মৃত্যু তাকে ঘিরে বেড়ে ওঠা সকল স্বপ্ন ও সম্ভাবনার অপমৃত্যু ঘটালেও শিবিল বেঁচে থাকবে আমাদের অন্তরে, অস্তিত্বে, অনুভবে, স্মৃতিতে, শিবিল পাঠাগারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (শিবিলের বাবা) কাজী আছাদুজ্জামান আছাদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী শামসুর রহমান, সাংবাদিক এমএ সাজেদ, উৎপল কুমার সাহা, সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ, তরিকুল ইসলাম প্রমূখ।

শিবিলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের ইমাম প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

দোয়ানুষ্ঠান শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷

প্রসঙ্গত, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের মেধাবী ছাত্র কাজী আওনাফ আতিফ শিবিল (১৯) ২০১৯ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় ভারতের ব্যাঙ্গালুরুরের দেবী শেঠ হাসাপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।