সোমবার, ১ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কর্মবিরতি পালন
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কর্মবিরতি পালন

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কর্মবিরতি পালন

মোঃ মিল্টন কবীর (মিন্টু), স্টাফ রিপোর্টারঃ

নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের গ্রেফতার, মামলা ও হয়রানির প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কর্মবিরতি পালিত হয়েছে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নির্দেশনা অনুযায়ী ২৭ ও ২৮ আগস্ট, শনি ও রবিবার কর্মবিরতির প্রথম দিন পালিত হচ্ছে।

এ ব্যাপারে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক বলেন , বিশ্বমানের ও বিজ্ঞান সম্মত চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি’র চলমান সংকট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ও হোমিওপ্যাথিক কলেজ শিক্ষক সমিতির নির্দেশনা অনুযায়ী কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজেও পূর্ণ ২ কর্ম-দিবস পাঠদান বন্ধ রাখা হচ্ছে।
চলমান এই জাতীয় সংকট নিরসনে তিনি সরকার ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সহযোগিতা কামনা করেছেন এবং সকল হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।