শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের প্রয়াত সাধাঃ সম্পাদকের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে দোয়ানুষ্ঠান
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের প্রয়াত সাধাঃ সম্পাদকের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে দোয়ানুষ্ঠান

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের প্রয়াত সাধাঃ সম্পাদকের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে দোয়ানুষ্ঠান

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

কলারোয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের প্রয়াত সাধারন সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত’র ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৭ আগষ্ট) বিকালে পৌর সদরের বাজারস্থ সংঘের অস্থায়ী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি। প্রয়াত শাহারিয়ার প্রান্ত’র সংঘের দায়িত্ব পালনকালে বিভিন্ন স্মরণীয় মুহুর্ত ও কর্মকান্ডের কথা তুলে ধরে বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা এ্যাড. শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপদেষ্টা প্রধান শিক্ষক ও সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা সমাজ সেবক এনায়েত খান টুন্টু, উপদেষ্টা মুন্তাছির আহমেদ গালিব, আমন্ত্রিত অতিথি সামাজিক সংগঠন সেবা’র আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সংঘের সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, দপ্তর সম্পাদক সুজন হোসেন, সাংবাদিক ফারুক হোসেন রাজসহ সংঘের সকল ইউনিয়ন কমিটির

সভাপতি- সাধারন সম্পাদক সহ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান তৌহিদ। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের উপদেষ্ঠা প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।

সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসি শরিফুল ইসলাম বিকু মল্লিক সহ সংঘের প্রবাসি হিতাকাঙ্খীরা প্রয়াত সংগঠক প্রান্ত’র আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, প্রিমিয়ার ছাত্র সংঘের সাবেক সাধারন সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত ২০১৮ সালের ২৬ আগষ্ট মৃত্যুবরণ করেন বলে জানা যা

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।