
মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া, খুলনা:
ডুমুরিয়া মাগুরাঘোনা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী এহসালুন হক মিলন( ৩৮) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন । বৃহস্পতিবার রাত আটটায় চিকিৎসাধীন অবস্হায় খুমেক হাসপাতালে মারা যান। সে ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের আব্দুস সাত্তার খোকন শেখ এর পুত্র । বেতাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট মৎস ব্যবসায়ী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি নিজ বাসভবন থেকে সন্ধ্যার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।