বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় অটোভ্যান কেড়ে নিলো নিস্পাপ শিশুর প্রাণ
কয়রায় অটোভ্যান কেড়ে নিলো নিস্পাপ শিশুর প্রাণ

কয়রায় অটোভ্যান কেড়ে নিলো নিস্পাপ শিশুর প্রাণ

আলামিন ইসলাম, কয়রা,খুলনাঃ

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের নবদ্বীপ নামের এক নিস্পাপ শিশু অটোভ্যান দূর্ঘটনায় মারা গেছে।

পারিবারিক সুত্রে জানা যায়, নবদ্বীপ মুণ্ডা ঊষাণ নামের শিশুটি উত্তর বেদকাশীর গাজীপাড়া গ্রামে তার মামার বাড়ীতে তার ঠাকুরমার সাথে যাওয়ার সময় উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা পার হওয়ার সময় উত্তর বেদকাশীর নোনাদিঘীর পাড় থেকে কাটকাটা অভিমুখে চলন্ত যাত্রীসহ অটোভ্যানের নিচে পড়ে যায়। অটোভ্যানের চাকা তার বুকের ওপর দিয়ে যাওয়ায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় প্রথমে খুলনা ইসলামি হাসপাতাল, খুলনা মেডিকেল সিটি কলেজ হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩ বছর ৬ মাস। সে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়ন শাখার সহসভাপতি ও উত্তর বেদকাশী আদিবাসী মুণ্ডা সমবায় সমিতির সভাপতি এবং উত্তর বেদকাশী ইউনিয়নের পশুরতলা গ্রামের শ্যামসুন্দর মুণ্ডা ও অঞ্জলী রাণী মুণ্ডার একমাত্র সন্তান।
উক্ত দূর্ঘটনা জনিত নিস্পাপ শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।