বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ভোটকক্ষে অনুপ্রবেশ, ৫ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ
ভোটকক্ষে অনুপ্রবেশ, ৫ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ

ভোটকক্ষে অনুপ্রবেশ, ৫ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ

নতুন সূর্য ডেস্কঃ

ভোটকক্ষে অনুপ্রবেশের অভিযোগে পাঁচ বহিরাগতকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে এ ঘটনা ঘটে। ওইসব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করায় এই অনুপ্রবেশকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) আইডিইএ প্রকল্পের ডিপিডি কমিউনিকেশন স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, ঝিনাইদহ পৌরসভা নির্বাচন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিংয়ের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশনের পঞ্চম তলায় অবস্থিত এই কন্ট্রোল রুমে সকাল ৮টা থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পৌরসভা নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

জানা যায়, ঝিনাইদহ পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ৪৭টি। ভোটকক্ষ রয়েছে ২৬৫টি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে। ৩৬৫টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। এই অনুপ্রবেশ ছাড়া নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে নির্বাচন কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের সবগুলো ভোট কক্ষে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।