
মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় ১৪টি উন্মুক্ত জলাশয়ে ৩ জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। (১২ই সেপ্টম্বর) সোমবার ভোর ৫টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন জলাশয়ের পয়েন্টে মাছ পোনা অবমুক্ত করণের উদ্বোধন করেন তালা-কলারোয়া সংসদীয় আসনের এমপি এ্যাড.মুস্তফা-লুৎফুল্লাহ।
উপজেলার ১৪ টি উন্মুক্ত জলাশয়ে কাতলা-১৫৭কেজি,মৃগেল ১০২ কেজি ও ২৫৫ কেজি রুই প্রজাতির মোট ৫১৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুলী বিশ্বাস উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল,থানা অফিসার ইনচার্জ নাসিরউদ্দীন মৃধাসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও অন্যন্য কর্মকর্তা বৃন্দ প্রমুখ।