বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে পদ পেলেন জবির ১৩ ছাত্রনেতা
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে পদ পেলেন জবির ১৩ ছাত্রনেতা

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে পদ পেলেন জবির ১৩ ছাত্রনেতা

তাসদিকুল হাসান, জবি

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) এর অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০২ সদস্য বিশিষ্ট কমিটিতে যায়গা করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রনেতা।

১১ সেপ্টেম্বর রোজ রোববার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পদ পাওয়া নেতারা হলেন: সহ-সভাপতি সাইফুল ইসলাম সিয়াম, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে পদ পাওয়া ১১ জন হলেন মোঃ সালাউদ্দিন, আবুল খায়ের ফরাজি, জুয়েল মূর্ধা, সুমিত রহমান, জাহিদ হোসেন, বাবু ভুঁইয়া, তাহসান রেজা, রাকিবুল হাসান অয়ন, জকির উদ্দিন আবির , সাইফুল হক তাজ ও কাজী জিয়া উদ্দিন বাসেত। এছাড়াও সহ সম্পাদক হিসেবে রয়েছেন রাজ। কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া একাধিক ছাত্রনেতা সামজিক যোগাযোগ মাধ্যমে আলহামদুলিল্লাহ লিখে সন্তুষ্টি প্রকাশ করেন।

একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় খোরশেদ আলম সোহেলর নাম। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম।এবিষয়ে যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নব গঠিত কমিটির সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।