
মোঃ মিল্টন কবীর (মিন্টু),স্টাফ রিপোটার
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে গাজাসহ এক ব্যাক্তিকে আটক করেছে ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।
শনিবার সকাল সোয়া ছয়টার দিকে তলুইগাছার চৌরঙ্গী মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে এক কেজি গাজা সহ রাজু গাজী (৩৫) নামের একজন কে আটক করে, হাবিলদার আবু ছিদ্দিকের নেতৃত্বে তলুইগাছা বিওপির সদস্যরা।
আটক রাজু গাজী কেঁড়াগাছি গ্রামের মৃত মোজাম গাজীর পুত্র। তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তলুইগাছা বিওপি কমাণ্ডার মোঃ নুরে আলম।