শনিবার, ৩০ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় পুলিশি অভিযানে রুপাসহ এক চোরাকারবারি আটক
কলারোয়ায় পুলিশি অভিযানে রুপাসহ এক চোরাকারবারি আটক

কলারোয়ায় পুলিশি অভিযানে রুপাসহ এক চোরাকারবারি আটক

তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশি অভিযানে রুপাসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, যশোর জেলার শার্শা উপজেলার গোগা গ্রামের জসিম উদ্দীন(৪০) মোটর সাইকেলযোগে অভিনব কৌশলে ভারতীয় রুপার গহনা পাচার করে নিয়ে আসছে।

গোপন সংবাদের সূত্রে রবিবার(১৮ সেপ্টেম্বর) পুলিশের একটি চৌকস দল জসীম উদ্দীনকে পথিমধ্যে গতিরোধ করে তার দেহ ও মোটর সাইকেল তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটর সাইকেলের এয়ার ক্লিনিয়ারের ভিতরে রাখা ৮ কেজি ১০ গ্রাম রুপার চেইন উদ্ধার করে জসীম উদ্দীনকে আটক করা হয়। সে গোগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।