
স্টাফ রিপোর্টার:
আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ নজরুল ইসলামের মটর সাইকেল মার্কার প্রচারণায় দিনভর গণসংযোগ করেছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।
গতকাল মঙ্গলবার উপজেলার হেলাতলা ও কেঁড়াগাছি ইউনিয়নের ভোটারদেরকে নিয়ে মটর সাইকেল প্রতিককে বিজয়ী করতে ভোট প্রার্থনা করেন। গনসংযোগ কালে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেঁড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলসহ দুই ইউনিয়নের সকল ইউপি সদস্যরা।
এ সময় আমিনুল ইসলাম লালটু বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে হলে দলমতের উর্দ্ধে উঠে শেখ হাসিনার মনোনীত প্রার্থী আলহাজ¦ নজরুল ইসলামকে বিজয়ী করার মধ্য দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। তবেই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। এ জন্য সকলকে একতাবদ্ধ হয়ে এই ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।
ছবি