সোমবার, ১ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রশিক্ষণ পেলেন গ্রামের কাগজ সাংবাদিকরা
বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রশিক্ষণ পেলেন গ্রামের কাগজ সাংবাদিকরা

বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রশিক্ষণ পেলেন গ্রামের কাগজ সাংবাদিকরা

মোস্তফা হোসেন বাবলু, স্টাফ রিপোর্টারঃ

দৈনিক গ্রামের কাগজের সাংবাদিকদের অংশগ্রহণে জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণের আয়োজন করে উন্নয়ন বিষয়ক চ্যারিটি সংস্থা বিবিসি মিডিয়া অ্যাকশন।

ঢাকায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন জেলা থেকে গ্রামের কাগজের ২০ জন প্রতিনিধি অংশ নেন। এতে পাঠক ও দর্শকের চাহিদা অনুযায়ী খবর পরিবেশনের বিভিন্ন কলাকৌশল নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্রিটিশ দাতা সংস্থা এফসিডিও’র সহায়তায় ‘প্রাইমড’ প্রকল্পের আওতায় গ্রামের কাগজের সাথে কাজ করছে বিবিসি মিডিয়া অ্যাকশন। গত ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রডাকশন ও ক্রিয়েটিভ লিড বিশ্বজিত দাস, মিডিয়া ট্রেনিং অফিসার আরাফাত সিদ্দিকসহ প্রকল্পের প্রশিক্ষকরা।

সমাপনী অনুষ্ঠানে বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডাইরেক্টর মো. আল মামুন আশা প্রকাশ করেন,পাঠকদের চাহিদা অনুযায়ী গ্রামের কাগজ আরও বেশি বেশি সংবাদ পরিবেশন করবে।

গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন এসময় বলেন, পাঠকের আস্থা গ্রামের কাগজের এগিয়ে চলার মূল শক্তি। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রজেক্ট ম্যানেজার মীর মো. আরাফাত রহমান, প্রোজেক্ট অফিসার শেহরিন আহসান মৌ, ডিজিটাল কনটেন্ট প্রডিউসার মোহাম্মদ জাহিদ হাসান।

প্রশিক্ষক দলে আরও ছিলেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি’র সদস্য শাহনাজ শারমিন, নাজনীন মুন্নী, নূর সিদ্দিকী ও বদরুল আলম নাবিল। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন ও সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল ইসলাম। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।