শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় সুজন’র পৌর কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
কলারোয়ায় সুজন’র পৌর কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

কলারোয়ায় সুজন’র পৌর কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

Exif_JPEG_420

বিশেষ প্রতিবেদক

সাতক্ষীরার কলারোয়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পৌর কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে সুজন কলারোয়া উপজেলা কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ আবু নসরের সভাপতিত্ত্বে আলোচনা করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শেখ সেলিম, সাতক্ষীরা পৌরকমিটির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুর রহমান, প্রচার সম্পাদক সাকিবুর রহমান বাবলা, ডাঃ জি,এম,মাহবুবুর রহমান, সাতক্ষীরা পৌরকমিটির সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ রোকোনুজ্জামান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এ্যাডঃ শেখ কামাল রেজা, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ শাহাজাহান আলী শাহিন, প্রভাষক মোঃ আরিফ মাহমুদসহ আরো অনেকে।

সভায় কলারোয়া পৌরসভা কমিটির সভাপতি হিসেবে এ্যাডঃ কাজী আবদুল্লাহ আল হাবীব এবং সাধারণ সম্পাদক হিসেবে এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রভাষক মোঃ ইসমাইল হোসেনসহ ২১ সদস্য বিশিষ্ট নাম প্রস্তাব করা হয়। সভা শেষে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ কলারোয়া আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বেঙ্গল মুক্ত টাইগার স্কাউট গ্রুপের ক্যাম্প পরিদর্শন করেন। মুক্ত স্কাউট গ্রুপের জন্য শুভকামনা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতের জন্য স্কাউটিং অপরিহার্য বলে সদস্যদের স্মরণ করে গুরুত্ব আরোপ করেন।

প্রস্তাবিত কমিটি

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।